
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: ঢাকায় Molecular diagnosis and laboratory surveillance of PPR শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ছয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সুবোল বোস মনি।
আজ রোববার (২১ জুলাই, ২০১৯)সকাল ৯টায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সার্ক কৃষি কেন্দ্র, ঢাকা (SAARC Agricultural Center, Dhaka) এর আয়োজনে প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
প্রশিক্ষণ কোর্সে সার্কভুক্ত ০৮ দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. শেখ মোঃ বখতিয়ার, স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ গিয়াস উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই।
ধন্যবাদ জ্ঞাপন করেন ড. মুহাম্মদ আবদুস সামাদ, এসএসও, বিএলআরআই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর সম্মানিত মহাপরিচালক ড. নাথু রাম সরকার।
ঢাকায় Molecular diagnosis & laboratory surveillance of PPR শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স শুরু সংবাদটির তথ্য ও ছবি বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউটের ফেসবুক পেজ থেকে নেয়া।
























