আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ থেকে আগামী ৩দিন তাপমাত্রা আরো বাড়তে পারে। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী, সন্দিপ, খেঁপুপাড়ায় ৩০.৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।

সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫৭%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

তাপমাত্রা কমবে উত্তরাঞ্চলে, বাড়বে সারাদেশে শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।

এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।

এগ্রিকেয়ার/এমএইচ