
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪: আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ,খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ সোমবার (২ আগষ্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে। আবহাওয়াবিদ এ কেএম নাজমুল হক জানান, দেশে আজও গত কয়েকদিনের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ৫ দিনের আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এবং দুই দিনের আবহাওয়ার তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিনের মধ্যে শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বর্দীতে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়া। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ২৪ দশমিক ২ডিগ্রি সেলসিয়া। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সৈয়দপুরে ২০২ মিলিমিটার।
এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম কক্সবাজার ও মংলা ও পায়রা সমুদ্রবন্দরে সতর্কতা সঙ্কেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আজ সন্ধ্যা ৬ টার দিকে বাতাসের আদ্রতা ছিলো ৭৮ শতাংশ। আগামীকাল সূর্যাদয় ভোর ৫ টা ২৯ মিনিটে। এবং আগামীকাল সূর্যাস্থ সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে শিরোনামের সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক আপনার এলাকার কৃষিসহ আবহাওয়ার যে কোনো তথ্য আমাদের জানাতে পারেন। আমরা তা তুলে ধরবো।
এগ্রিকেয়ার২৪/ এমএএইচ
























