
কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শুক্রবার (২অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের ১১ টি অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের ১১ টি অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই সাথে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন: দেশের অর্ধেক অঞ্চলে বজ্রসহ হতে পারে ঝড়বৃষ্টি
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, টাঙ্গাইল, বগুড়া, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম, ঢাকা ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে আজ সকাল থেকে ঢাকায় প্রখর রোদ রয়েছে। এদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন: চলতি সপ্তাহের কৃষি আবহাওয়া; হালকা বৃষ্টি ও কুয়াশা উভয়ই থাকবে
আজ শুক্রবার (২অক্টোবর ২০২০) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশের যেসব স্থানে হতে পারে বজ্রসহ বৃষ্টি শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























