
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজকের বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি ২০২১) সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে এবং সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের রেকর্ড অনুযায়ী এ তথ্য পাওয়া যায়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা কুয়াশা পড়তে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, সারাদেশের রাত অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ৩০.৪ এবং সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাট ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি, ২০২১) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬২%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটে, সর্বোচ্চ যশোরে শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























