নাটোর প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) নলডাঙ্গা বাজারে এ অফিস উদ্বোধন করেন জেলা প্রসাশক শাহিনা খাতুন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেজা হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুজ্জামান ভূঞা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম ভুঁইয়াসহ অনেকে।