প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ

নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ইসলামী ব্যাংকের ১ কোটি টাকা প্রদান করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এক কোটি টাকা প্রদান করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট গণভবনে এ চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল আলম।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এসময় উপস্থিত ছিলেন।

তথ্যটি ব্যাংকটির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন: স্ট্রংগেস্ট ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক