প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির৫ম প্রাণিবিদ্যাঅলিম্পিয়াড কেন্দ্রীয় পর্যায়ে চুড়ান্ত পর্বঅনুষ্ঠিত হয়েছে। এ সময়ে বক্তারা প্রাণিবিজ্ঞানকে মানব কল্যানে ব্যবহার ওবিশ্বের জীববৈচিত্রসংরক্ষনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাণিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হয়ে এ অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাণিবিদ্যা বিভাগের সম্মুখ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি ঊদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রক্তন উপাচার্য  প্রফেসর ড. আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে সারাদেশের ১০টি (ঢাকা-ক, খ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্র্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশাল) অঞ্চল থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ ৪০জন প্রতিযোগী চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সূচনা লগ্নে সকল প্রতিযোগী ও অতিথিবৃন্দের অংশগ্রহনে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড সম্বলিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায় চ্যম্পিয়ান হয় ঢাকা কলেজের ছাত্র কাজী মোঃ ইসহাক, দ্বাদশ শ্রেণি, ও রানার আপ হয় নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীর তনয় কুমার এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায় চ্যম্পিয়ান হয় মোঃ বাদশাহ আলম, ৩য় বর্ষ সম্মান, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়,  প্রাণিবিদ্যা বিভাগের এম এস শ্রেণির ছাত্র মোঃ নাজমুল হাসান নিলয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. গুলশান আরা লতিফা, সভাপতি বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি। স্বাগত বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা অলিম্পিয়াডের আহবায়ক প্রফেসর খান হাবিবুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর ড. ইমদাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান, প্রফেসর হুমায়ুন রেজা খান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. তপন কুমার দে, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ও আহ্বায়ক  প্রাণিবিদ্যা অলিম্পিয়াড ২০১৮, প্রাণিবিদ্যা বিভাগ আহবায়ক খান হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।