ক্যাম্পাস ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিসিসিপি রিসার্চ টীম ও বাকৃবি গবেষণা দল কর্তৃক আয়োজিত  ‘বাংলাদেশে তামাকজাত দ্রব্যের কারণে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি’  শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বাকৃবি ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মঙ্গলবার (২৪ জুলাই) এ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর  ড.  মোঃ আজহারুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসিপি কনসালটেন্ট প্রফেসর ড. কফিল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন  বিসিসিপি রিসার্চ অফিসার মিরাজ মাহমুদ, গবেষণা প্রকল্পের কো-পিআই এ এন এম জাকির হোসেন এবং জামাল হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকল্পের সার্বিক কর্মকান্ড সমাজ ও পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীরা ডাটা সংগ্রহের উদ্দেশ্যে রংপুর, ঢাকা, কুষ্টিয়া ও চট্রগ্রামে বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি কৃষকদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করবে এবং বাকৃবি ল্যাবরেটরীতে তামাকজাত দ্রব্য বিশ্লেষণ করে জনগণকে এর ফলাফল অবহিত করবে।

বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতর পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।