
কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, বাকৃবি, এগ্রিকেয়ার২৪.কম: বাকৃবির মৎস্য অনুষদের নবীনদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্বিবিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের ওরিয়েন্টশন অনুষ্ঠানে ১৫ জন কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেয়া হয়।
আজ সোমবার (২০ জানুয়ারি ২০২০) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে অনুষ্ঠিত হয় ১ম বর্ষের ওরিয়েন্টশন ও কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান।
২০১৯-২০২০ শিক্ষাবর্ষ স্নাতক লেভেল ১ সেমিস্টার এর নবীণদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান বিন হাবিব সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বিবিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিচার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন একোয়াকালচার বিভাগের সহযোগি অধ্যাপক ড. তানভীর রহমান।
ওরিয়েন্টশেন অনুষ্ঠানের শুরুতে নবীন ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অনুষদ সম্পর্কে শিক্ষার্থীদের সামনে প্রেজেন্টেশন দেয়া হয়।
এসময় অনুষদের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ নবীণদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এরপর সদ্য স্নাতক সম্পন্ন (২০১৬, ২০১৭ ও ২০১৮ ব্যাচ) তিন ব্যাচের প্রতি ব্যাচ থেকে মেধাতালিকায় ১ম পাঁচজনকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সাথে অনুষদে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও অধ্যাপক ড. সালেহা খানসহ দুইজন শিক্ষার্থী এবং সেমিস্টার পদ্ধতিতে সবোর্চ্চ সিজিপিএ অর্জন করায় প্রভাষক কামরুন নাহার আজাদকে পুরস্কৃত করা হয়।
বাকৃবির মৎস্য অনুষদের নবীনদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের ডিন’স অ্যাওয়ার্ডস প্রদান করায় এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া নতুন শিক্ষার্থীদের জানানো হয়েছে শুভ কামনা।
আরও পড়ুন: বাকৃবিতে কর্মশালা; জুনোটিক রোগে বেশি হুমকিতে থাকেন গবাদিপশুর খামারিরা
























