
ক্যাম্পাস ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সাফল্য ও গৌরবের মধ্যে দিয়ে ৫৮ বছরে পা দিতে যাচ্ছে উপমহাদশের বৃহৎ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)। ৫৭ বছর উদযাপনের দিন উদ্বোধন করা হবে হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট।
এ উপলক্ষে অ্যালামনাইদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এ রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী সোমবার ১৬ জুলাই। বাকৃবি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে এগ্রিকেয়ার২৪.কম কে।
আগামী ২২ জুলাই বাকৃবির ৫৭ বছর উদযাপন অনুষ্ঠান ও হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন এর আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
রেজিস্ট্রেশনের নিয়ম: বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (http://bauaa.org.bd ) গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, প্রতি অনুষদের শিক্ষক প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়স্থ বিপুল ফটোস্ট্যাট থেকেও ফরম নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রক্তন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা। ওনলাইনে রেজিস্ট্রেশন পদ্ধতি ও ফিসহ যাবতীয় তথ্য জানা যাবে।
এগ্রিকেয়ার২৪.কম কে তথ্যগুলো নিশ্চিত করেছেন বাকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।
























