
এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর মহাপরিচালক হিসেবে ড. নাথুরাম সরকার যোগদান করেছেন। যোগদানের পূর্বে তিনি ইনস্টিটিউট এর পোল্ট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এবং ফডার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্বে ছিলেন।
গত ২৩ জানুয়ারি তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ড. নাথু রাম সরকার ফডার গবেষণা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দীর্ঘদিন যাবত গবেষণা করে আসছেন।
তিনি বিএলআরআইতে উন্নত জাতের বহুবর্ষজীবী জাতের ঘাসের উদ্ভাবক। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ খ্রিঃ সালে এ্যানিমেল সায়েন্সে মাস্টার ডিগ্রী লাভ করেন।
উল্লেখ্য অনার্স এবং মাস্টার উভয় ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণী অর্জন করেন। ২০০০ সালে তিনি হরিয়ানা বিশ্ববিদ্যালয়, ভারত থেকে এ্যনিমেল নিউটেশন ও ফিড টেকনোলজীতে বিশেষায়িত জ্ঞানসহ পিএইচডি ডিগ্রী অর্জন করেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
























