নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি আগস্ট মাসের ১৫ তারিখের মধ্যে সরকারি গুদামের জন্য বোরো ধান সংগ্রহ শেষ করার করা ছিল খাদ্য অধিদপ্তরের। কিন্তু বোরো সংগ্রহের মেয়াদ আরো ১৫ দিন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২০ খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুমন মেহেদি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২০ এর মেয়াদ ৩১/০৮/২০২০ তারিখ থেকে আরো ১৫ দিন অর্থাৎ ১৫/০৯/২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আরোও পড়ুন: রাজশাহী অঞ্চলে সরকারি বোরো ধান সংগ্রহ লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশের কম