
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী দুই দিনে সারাদেশ আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৬ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বােভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি / গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২ দিনে তাপমাত্রা হ্রাস পেতে পারে। এবং আগামী -০৫ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।
আজ রোববার (০৭ ডিসেম্বর, ২০২০) সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৭৪%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি ঘন কুয়াশার সম্ভাবনা সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























