
মসলাজাতীয় ফসলের তালিকায় শীর্ষ ব্যবহারযোগ্য ফসলের মধ্যে হলুদ অন্যতম। কাঁচা হলুদ থেকে শুরু করে গুঁড়া হলুদের ব্যবহার ব্যাপক। নিত্য খাবার ব্যঞ্জনের রঙ করার উদ্দেশ্যেই প্রধানত এর ব্যবহার হয়ে থাকে তা নয়। শারীরিক প্রয়োজনেও হলুদের ব্যবহার হয়ে থাকে। শুধুমাত্র হলুদ দিয়েই রোগ নিরাময়ে বহুমাত্রিক ব্যবহার সম্ভব।মুখের ব্রণ নিরাময়ে কাঁচা হলুদ লিখেছেন কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম।
মুখের উজ্বলতা বাড়াতে: হলুদের এক নাম ‘হরিদ্রা’; আর এক নাম ‘বর্ণ বিধারণী’। মুখের লালিত্য বজায় রাখার জন্য মসুর ডাল ও কাঁচা হলুদ বেটে দুধের সর মিশিয়ে মুখে ও হাতে মাখতে হবে। ২ ঘণ্টা পর ধুয়ে ফেলুন এবং ১ মাস ধরে ব্যবহার করুন।
ব্রণ নিরাময়ে : সকালে খালি পেটে ২ টুকরো কাঁচা হলুদ ও ২টা নিমপাতা একসঙ্গে (আখের গুড়সহ) মিশিয়ে খেলে ব্রণ সেরে যায় আবার দেহের রঙও উজ্জ্বল হয়।
আরোও পড়ুন: যে ২৪ রোগের মহাওষুধ লবঙ্গ
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেসব খাবার
এছাড়াও হলুদের এক নাম ক্রিমিনাশকারী। বয়সের তারতম্য অনুযায়ী ১৫-২০ ফোঁটা কাঁচা হলুদের রস ছেঁকে নিয়ে তাতে অল্প লবণ মিশিয়ে সকালে খালিপেটে ৭ দিন খেতে হবে।তাহলেই পেটের কৃমি দূর হয়ে যাবে।
মুখের ব্রণ নিরাময়ে কাঁচা হলুদ শিরোনামে লেখাটি লিখেছেন কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম রীতা হোমিও হল, পালপাড়া (জামে মসজিদ সংলগ্ন), বাজিতপুর বাজার, বাজিতপুর, কিশোরগঞ্জ।
























