
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ১৭ ও ১৮ ডিসেম্বর। এর আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে।
শুক্রবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এছাড়াও আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া সুস্ক থাকতে পারে। মধ্যরাত- দুপুর পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।এছাড়া সারাদেশেই মাঝারি-ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে।
চলতি কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও দুইদিন স্থায়ী হতে পারে। শৈত্যপ্রবাহের আগে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারেও বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ১৭ ও ১৮ ডিসেম্বর শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























