ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম:  পেঁপে একটি ফল যা মানুষ কাচা তথা সবুজ অবস্থায় সব্জি এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকে। ড্যাম্পিং রোগ পেঁপের মারাত্নক ক্ষতি করে। তাই ড্যাম্পিং রোগসহ বিভিন্ন রোগ দমন সম্পর্কে আমাদের জানতে হবে।

আসুন পেঁপের ড্যাম্পিং রোগ দমনের কৌশল সম্পর্কে জেনে নিই:

পেঁপের ড্যাম্পিং রোগ:
পরিচিতি: মাটিতে যে ছত্রাক থাকে তার দ্বারা এ রোগ হতে পারে। এ রোগটি সাধারণত: চারা অবস্থায় অথবা বীজ গজানোর সময় হয়ে থাকে। বীজের অংকুর গজানোর সময় এ রোগের জীবাণু অতি সহজেই বীজ অথবা অংকুরকে আক্রমণ করে।

আরও পড়ুন: উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ ও রোগ ব্যবস্থাপনায় ফলন দ্বিগুণ

ক্ষতির ধরণ: এ অবস্থায় বীজ পচে যায় এবং চারা মাটির উপর বের হয়ে আসতে পারেনা। এভাবে অংকুর গজানোর আগেই পচন হতে পারে। চারা গজানোর পরেও জীবাণুর আক্রমণ ঘটে। এ পর্যায়ে চারার গোড়া বা শিকড় পচে গিয়ে আক্রান্ত চারা মাটিতে পড়ে যায় এবং মারা যায়। চারার বয়স বাড়ার সাথে সাথে এ রোগের প্রকোপ কমে যায়।
অনুকূল পরিবেশ: বর্সা মৌসুমে ঢলে পড়া রোগের প্রকোপ খুব বেশি।

আরও পড়ুন: পেঁপের ফল ঝরার কারণ ও প্রতিকার

বিস্তার: বৃষ্টির পানিতে অথবা সেচের পানিতে এ রোগের জীবাণু ছড়ায়।

রোগ দমন ব্যবস্থাপনা: গাছের গোড়ার পানি নিকাশের ভাল ব্যবস্থা রাখা দরকার। রোগাক্রান্ত চারা গাছ মাটি থেকে উঠিয়ে পুড়ে ফেলতে হবে। আক্রমন বেশি হলে রিডোমিল এমজেড-৭২ প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে মিশিয়ে ৭ দিন পর পর গাছের গোড়ার চারিদিকের মাটিতে প্রয়োগ করা দরকার। জিংকের ঘাটতির জন্য মোজাইক লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় গাছপ্রতি ৫-১০ গ্রাম জিংক প্রয়োগ করলে এবং ০.২% জিংক গাছের পাতায় স্প্রে করলে এ সমস্যা কমে যায়।

যেভাবে পেঁপের ড্যাম্পিং রোগ দমন করবেন শিরোনামে লেখাটির তথ্য কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি