আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার ( ২৯ অক্টোবর ২০২০) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে ,রাজধানীর তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: দেশের ১০ অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: আগামী ২-৩ দিন পর সারা দেশে হতে পারে ঝড়বৃষ্টি

অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের বিদায়ের পর থেকে প্রকৃতি শান্ত রূপ ধারণ করেছে। এরপর থেকে দেশের অভ্যন্তরে কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাচ্ছে না আবহাওয়া অফিস। আজকেও কোনো সতর্কবার্তা নেই দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোয়।

রাজধানীতে বাড়তে পারে দিনের তাপমাত্রা  শিরোনামে সংবাদের তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।এগ্রিকেয়ার / এমবি