
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ রাতে রাতে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ ঝড়োহাওয়াসহ বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ অস্থায়ীভাবে সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৪০.৩ এবং ও সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জ ও রাজারহাট ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ঢাকার বাইরের বাতাসের গতি ও দিক: দক্ষিণপশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
আজ সন্ধ্যা্ ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৫৬ %। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬.২৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ৩২ মিনিটে।
রাতে সিলেটে বৃষ্টির সম্ভাবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























