ক্যাম্পাস ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে এখন শোভা পাচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেমিনার গ্যালারি এবং সেমিনার লাইব্রেরি।

আধুনিকায়নের এমন ছোঁয়ায় অনুষদের শিক্ষার্থীদেরও বেশ উৎফুল্ল দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৯ ‍জুলাই) শেকৃবি উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ এই সেমিনার গ্যালারি ও লাইব্রেরি উদ্বোধন করেন।

সংশ্লিষ্টরা জানান, শীতাতাপ নিয়ন্ত্রিত সেমিনার গ্যালারিতে হেকেপ সাব-প্রজেক্ট সিপি-৬২০৩ এর মাধ্যমে মাল্টিমিডিয়া, আধুনিক সাউন্ড সিস্টেম, ডিজিটাল স্ক্রিন, ওয়াই-ফাই ও অত্যাধুনিক সুবিধা সম্পূর্ণ পরিবেশ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেকৃবি উপ-উপাচার্য প্রফেসর ড. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধানসহ আরো অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. মোফাজ্জল হোসাইন।