মো. বশিরুল ইসলাম, শেকৃবি থেকে, এগ্রিকেয়ার২৪.কম: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও নোটিশ বোর্ড মাধ্যমে ফলাফল জানা যাবে। আজ সোমবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

মূল মেধা তালিকা থেকে ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি করা হবে। মেধাক্রম অনুযায়ী অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে ২০ ডিসেম্বর । ক্লাশ শুরু হবে ০২ জানুয়ারি।

গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪ টি অনুষদে ৬২০ আসনের বিপরীতে চলতি শিক্ষাবর্ষে আবেদন করেছে ৩৩ হাজার ৩ শত ০১ জন প্রতিযোগী। এক আসনের বিপরীতে গড়ে ৫৪ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sau.edu.bd  থেকে জানা যাবে।

নিচে ছবি আকারে পুরো ফলাফল তুলে ধরা হলো।