
কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: চলতি সপ্তাহে (১৫ জুলাই থেকে ২১ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এর কৃষি আবহাওয়া বিভাগ সপ্তাহব্যাপী (১৫ জুলাই থেকে ২১ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করেছে।
সপ্তাহের আবহাওয়া বার্তায় উল্লেক করা হয়েছে, এ সময়ে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং দেশের অন্যত্র দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা (০৪-১০ মিঃ মিঃ/দিন) থেকে মাঝারি (১১-২২ মিঃ মিঃ/দিন) ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩-৪৩ মিঃ মিঃ/দিন) থেকে ভারী (৪৪-৮৮ মিঃমিঃ/দিন) বর্ষণ হতে পারে। এ সময়ের শেষার্ধে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
























