অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠান সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এর ক্রেডিট কার্ড গ্রাহকেরা রিজেন্ট এয়ারওয়েজ ভ্রমণে এ সর্বোচ্চ ৬ মাসের সুদবিহীন কিস্তি সুবিধা পাবেন।

এ বিষয়ে সম্প্রতি সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এবং রিজেন্ট এয়ারওয়েজ এর মাঝে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠানে এম কামাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড এবং সোহেইল মজিদ, পরিচালক, মার্কেটি এন্ড সেলস, রিজেন্ট এয়ারওয়েজ এর চুক্তিপত্র বিনিময় হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।