
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার ১৬ আগস্ট ২০২০ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ‘সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম,কক্সবাজার,নোয়াখালী, লক্ষীপুর বরিশাল ,ভোলা, বরগুনা, পটুয়াখালী ,পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলার ও নৌকা সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।’
সাগরে লঘুচাপ: ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি চলাচলের নির্দেশনা বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
























