
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ রোববার (১৩ ডিসেম্বর, ২০২০) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশেরে অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল এবং গোপালগঞ্জে ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।
আরও পড়ুন: রংপুর ও রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভবনা
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ রোববার (১৩ ডিসেম্বর, ২০২০) সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৯%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: দেশের এক বিভাগে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
সারাদেশে বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার / এমবি
























