নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: চলমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে নাকাল মানুষের জন্য আবারও কম দামে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল থেকে খোলা বাজারে বিক্রি হওয়া ১৯০ টাকার সয়াবিন ১১০ টাকায় বিক্রি কার্যক্রম শুরু করবে টিসিবি।
কাল রোববার (৬ মার্চ ২০২২) এ কার্যক্রম শুরু করা হবে। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন ১৫০টি ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি।
টিসিবি বলছে, কাল থেকে শুরু হওয়া এ কার্যক্রম প্রথম দফায় ২৪ মার্চ পর্যন্ত। এর মধ্যে প্রতি শুক্রবার এ কার্যক্রম বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় শুরু হবে ২৭ মার্চ এবং শেষ হবে ২৪ এপ্রিল। তবে, ঢাকা মহানগরী ব্যতীত অপরাপর সকল মহানগরী, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম শুরু হবে ১৫ মার্চ থেকে।
পড়তে পারেন: জেনে নিন এ সপ্তাহের টিসিবির পণ্যের বাজারদর
টিসিবির পক্ষ থেকে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টিসিবি বলছে, প্রথম দফায় প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ১০০০ লিটার/ কেজি পণ্য থাকবে। টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকায় এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করবে। সেইসাথে খোলা বাজারে বিক্রি হওয়া ৬৫-৭৫ টাকা কেজির পেঁয়াজ টিসিবি দেবে ৩০ টাকায়।
প্রতি ট্রাকে থাকবে ৫০০ থেকে ১০০০ কেজি চিনি, সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার ও মসুর ডাল ৫০০ থেকে ১০০০ কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার তেল এবং ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
আজ শনিবার ঢাকা মহানগরীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের খুচরা বাজারদর (মূল্য টাকায়) প্রকাশ করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। প্রকাশিত তথ্যে দেখা যায়, বেড়েছে দাম বেড়েছে সব ধরণের মাংস, ময়দা, পেঁয়াজের এবং কমেছে চালের দাম।
দাম বেড়েছে পামওয়েল (লুজ,সুপার), সয়াবিন (বোতল), পিয়াজ(দেশী), আলু, গরু, খাসী, মুরগী (ব্রয়লার, দেশী), ময়দা(খোলা), এলাচ, চিনির। এছা চাল(সরু,মাঝারী,মোটা), ময়দা(প্যা:), পেঁয়াজ(আম), ছোলা, দারুচিনি এর মূল্য হ্রাস পেয়েছে। অন্যান্য পণ্যের মূল্য অপরিবর্তীত রয়েছে।
আজ শনিবার (৪ মার্চ) রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কাওরান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার,শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজম পুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা, মীরপুর-১ নং বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
| যে সকল পণ্যের মূল্য হ্রাস/বৃদ্ধি হয়েছেঃ | |||||
| পণ্যের নাম | মাপের একক | অদ্যকার মূল্য(টাকায়) | এক সপ্তাহ পূর্বের মূল্য | ||
| চাল সরু (নাজির/মিনিকেট) | প্রতি কেজি | ৬০ | ৭০ | ৬২ | ৭০ |
| চাল (মাঝারী)পাইজাম/লতা | প্রতি কেজি | ৫০ | ৫৬ | ৫২ | ৫৬ |
| চাল (মোটা)/স্বর্ণা/চায়না ইরি | প্রতি কেজি | ৪৬ | ৪৮ | ৪৬ | ৫০ |
| ময়দা (খোলা) | প্রতি কেজি | ৪৭ | ৫০ | ৪৬ | ৪৮ |
| ময়দা (প্যাকেট) | প্রতি কেজি প্যাঃ | ৫২ | ৫৮ | ৫২ | ৬০ |
| সয়াবিন তেল (বোতল) | ৫ লিটার | ৭৯০ | ৮৩০ | ৭৬০ | ৭৯০ |
| সয়াবিন তেল (বোতল) | ১ লিটার | ১৬৫ | ১৭০ | ১৬০ | ১৬৮ |
| পাম অয়েল (লুজ) | প্রতি লিটার | ১৫৫ | ১৫৮ | ১৪০ | ১৪৭ |
| পাম অয়েল (সুপার) | প্রতি লিটার | ১৬০ | ১৬৩ | ১৫০ | ১৫৫ |
| ছোলা (মানভেদে) | প্রতি কেজি | ৭০ | ৭৮ | ৭০ | ৮০ |
| আলু (মানভেদে) | প্রতি কেজি | ১৪ | ২০ | ১৫ | ১৮ |
| পিঁয়াজ (দেশী) | প্রতি কেজি | ৫০ | ৬০ | ৪৫ | ৫০ |
| পিঁয়াজ (আমদানি) | প্রতি কেজি | ৪০ | ৫৫ | ৫০ | ৫৫ |
| দারুচিনি | প্রতি কেজি | ৩৮০ | ৫০০ | ৪০০ | ৫০০ |
| এলাচ(ছোট) | প্রতি কেজি | ১,৯৫০ | ৩,০০০ | ১,৯০০ | ৩,০০০ |
| গরু | প্রতি কেজি | ৬৪০ | ৬৫০ | ৬০০ | ৬২০ |
| খাসী | প্রতি কেজি | ৮৫০ | ৯৫০ | ৮০০ | ৯০০ |
| মুরগী(ব্রয়লার) | প্রতি কেজি | ১৫০ | ১৬৫ | ১৫০ | ১৬০ |
| মুরগী (দেশী) | প্রতি কেজি | ৪৫০ | ৫০০ | ৪২০ | ৪৫০ |
| চিনি | প্রতি কেজি | ৭৮ | ৮০ | ৭৫ | ৮০ |
| এম,এস রড (৬০ গ্রেড) | প্রতি মেঃটন | ৭৭,০০০ | ৮৩,৫০০ | ৭৪,০০০ | ৮২,০০০ |
| এম,এস রড( ৪০ গ্রেড) | প্রতি মেঃটন | ৬৯,০০০ | ৭৭,৫০০ | ৬৯,০০০ | ৭৭,০০০ |

এগ্রিকেয়ার/এমএইচ