নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নওগাঁর পত্নীতলায় করোনা পরিস্থিতিতে ধান কাটার জন্য ৬ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ধান কাটা, মাড়াই ও বস্তাবন্দি করার জন্য কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।

উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি হিসেবে ৬ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিটন সরকারের সভাপতিত্বে মো: শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতির চাবি ও কাগজপত্র তুলে দেন।

উপজেলা কৃষি অফিস জানায়, উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিতে কৃষকদের মাঝে ৬ টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। পত্নীতলায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কম্বাইন হারভেস্টার দ্বারা দ্রুততম সময়ে ধান কর্তন, মাড়াই-ঝাড়াই ও বস্তাভর্তি করা যাবে। করোনা ভাইরাসের কারনে কিছু এলাকা ছাড়া সারাদেশে চলছে লকডাউনএতে এক জেলার লোক অন্য জেলায় আসতে পারছে না ফলে শ্রমিক শঙ্কট হতেপারে তাই চলতি বোরা মওসমে ধান কর্তন ও মাড়াইয়ে সৃষ্ট শ্রমিক শঙ্কট নিরসন হবে। পাশাপাশি অতি অল্প সময়ে ও অল্প খরচে ধান কর্তন মাড়াই ও প্যাকিংয়ে কৃষকরা উপকৃত হবেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার , স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) সানজিদা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ প্রমূখ।

আরোও পড়ুন: চলতি মওসুমে ৮ লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল কিনবে সরকার