
মো: ওমর ফারুক, এগ্রিকেয়ার২৪.কম: শাপলা (ইংরেজি:Blue water Lily) পুষ্প বৃক্ষ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল।
স্থানীয় নাম:- নীল শাপলা বা নৌকা শাপলা।
বৈজ্ঞানিক নাম:-Nymphaea caerulea
উপকারিতা:-
বিভিন্ন এলাকায় শাপলার কান্ড বা ডাটা বা পুস্পদন্ড সবজি হিসেবে খাওয়া হয়। নীল শাপলা ফুল ও লাল শাপলা ফুল ঘর সাজাতে ব্যবহৃত হয়। এটি বাগানের জলাধারে লাগানো বা অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য খুব জনপ্রিয় একটি উদ্ভিদ। কখনো কখনো এই উদ্ভিদ তাদের ফুলের জন্য বেড়ে উঠে।
ঔষধি গুণাগুণ:-
ভারতে আম্বাল নামের আয়ুর্বেদিক ঔষধ বানাতে শাপলাকে ঔষধী গাছ হিসেবে ব্যবহার করা হয়। এই ঔষধ অপরিপাকজনিত রোগের পথ্য হিসেবে কাজ করে। সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে এই উদ্ভিদে ডায়াবেটিক রোগের জন্য প্রয়োজনীয় ঔষধী গুণাগুণ রয়েছে।এই উদ্ভিদ পানি থেকে তুলে রোদে শুঁকিয়ে গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
আরোও পড়ুন: চালতার আচার ছাড়াও যেসব ঔষধী গুণ
উল্লেখ্য, রাজশাহী কলেজে শুরু হয়েছে ‘প্লান্ট ফটোগ্রাফি ২০২০’ প্রতিযোগিতা। কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের রাজশাহী কলেজ ন্যাচার কনজারভেশন ক্লাবের (আরসিএনসিসি) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর নামসহ লেখা পত্রিকায় প্রকাশ করা হবে।
বিস্তারিত: রাজশাহী কলেজে ‘প্লান্ট ফটোগ্রাফি’ প্রতিযোগিতা শুরু
























