ঘূর্ণিঝড়ের সময়ে আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক. এগ্রিকেয়ার২৪.কম: আজ (১৮ আগস্ট) বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে উল্লেখ করা হয়েছে, একইসাথে সাগরে অবস্থানরত মাছধরা ট্রলার ও নৌকাগুলিকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।