নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: সোনালী আশঁ খ্যাত পাটের গৌরব গাঁথা, ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনা কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন দেশ বরেণ্য ৫০ জন কবি।

রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে “জাতীয় পাট দিবস-২০১৮” উদযাপন উপলক্ষে পাট নিয়ে কবিদের কবিতার এ আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে পাটের ঐতিহ্য তুলে ধরতে কবিসহ সকল সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, পাটের হরানো গৌবর ফিরিয়ে আনতে পাট পণ্যের  ব্যবহার বাড়ানোর পাশাপাশি ও আধুনিকায়ন জরুরি। পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন তিনি।

পাট নিয়ে কবিদের কবিতাপাঠের আসরে কবি নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, অসিম সাহা, নুরুল হুদা, কাজী রোজী, নাসির আহমেদ, জেসমিন নাহার, শামীম আরা স্মৃতিসহ বরেণ্য ৫০ জন কবি কবিতা পরিবেশন করেন। পাটের কবিতা আবৃত্তি করেন মাহিদুল ইসলাম ও রূপা চৌধুরী।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার (০৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিনদিনব্যাপী পাট পণ্য মেলা।