ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২৮৯ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ১৮ হাজার ৭৬৪ জনে।

শনিবার (৭ নভেম্বর ২০২০) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৪১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৩৬ হাজার ৫৬৮ জন।

আরও পড়ুন: দেশে মৃত্যুর মিছিলে আরও ২৩ জন

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৪টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২৮৪টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪১৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ১৮ হাজার ৪২৩টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১১ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৩৭ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও পড়ুন: একদিনে আরও ২৪ জনের প্রাণ নিলো করোনা

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী দুই জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে সাত জন, খুলনা বিভাগে এক জন, রংপুর বিভাগে তিন জন, সিলেট বিভাগে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের প্রাণহানি শিরোনামে সংবাদের তথ্য বাংলা নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি