
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীর বাঘায় ২০২০-২১ মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর, ২০২০) সকাল ১১ টার দিকে উপজেলা চত্বরে কৃষি পুর্নবাসন ও প্রণোদনার উপকরণ বিতরণ করা হয়।
আরও পড়ুন: মহাদেবপুরে বিনামূল্যে সার ও বীজ পেল ৩৭৩০ কৃষক
এ সময় উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান নিজে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। এছাড়াও এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলসহ উপজেলা কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, কৃষি পূনবাসন ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে মোট ৮ প্রকার কৃষি উপকরণ বিতরণ এর উদ্বোধন করা হয়। উপজেলায় ২ হাজার ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে- বোরো ধান,গম, ভুট্টা, সরিষা,চিনা বাদাম,পেঁয়াজ ও মুগ ডালের বীজসহ পরিমিত সার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
তিনি বলেন, আমরা কৃষকদের কৃষি কাজে উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে উঠান বৈঠক এবং কষক সমাবেশ করে থাকি। ফসলের বিভিন্ন রোগবালাই এবং পোকামাকড় দমনসহ সম্পর্কে তাদের পরামর্শ দিয়ে থাকি। উপজেলার প্রত্যেক ইউনিয়নে তিনজন করে কৃষি কর্মকর্তা রয়েছেন যারা কৃষকদের সার্বিক দেখভাল করেন। কৃষকদের যেকোন সমস্যা সমাধানে তৎপর।
এগ্রিকেয়ার / এমবি
























