
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: সারাদেশের আবহাওয়া শুস্ক থাকার পাশাপাশি রংপুর ও রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার ( ১২ ডিসেম্বর ২০২০) সন্ধ্যা ৬ টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু‘এক জায়গায় হালকা / গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা খাকতে পারে এবং তা কোথাও কোথাও বিকাল পর্যন্ত অব্যাহত খাকতে পারে।তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি.মি.।
আরোও পড়ুন: আগামী দুই দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।আজ শনিবার ( ১২ ডিসেম্বর ২০২০) সন্ধ্যা ০৬ টা ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৭৭%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে।আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
রংপুর ও রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভবনা শিরোনামে সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএমই্চ
























