
খাবার রেসিপি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: হরেক রকমের খাবার রুটি দিয়েই করা যায়। ঘরে বসেই খুব সহজেই রুটি দিয়ে তৈরি করা যায় মাজাদার লাসানিয়া । এবার রুটি দিয়ে লাসানিয়া তৈরির সহজ উপায় জানাচ্ছেন ভারতের শেফ রাজদীপ কাপুর।
চলুন জেনে নেওয়া যাক রুটি দিয়ে যেভাবে লাসানিয়া তৈরি করবেন:
যা যা লাগবে: ৪টি সমান আকারের রুটি, স্বাদ অনুযায়ী লবণ আর চিনি, ১ কাপ গ্রেটেড চিজ, ১ কাপ টমেটো পিউরি বা পেস্ট, ১টি বড় চামচ ভরা রসুনকুচি, ৪ ভাগের ১ ভাগ কাপ মাখন, ৪ ভাগের ১ ভাগ কাপ ময়দা, ১ কাপ দুধ, ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ ভরা অরিগ্যানো আর বেসিল, ২ কাপ সেদ্ধ সবজি (ফুলকপি, গাজর, কুমড়া, মটর বা যা ইচ্ছা) আর হাফ কাপ হালকা করে ভেজে নেওয়া বেগুনের ছোট টুকরা।
আরও পড়ুন: শিখে নিন কাঁকরোলের নতুন রেসিপি
লাসানিয়া তৈরিতে করণীয়: রুটি খুব হালকা করে সেঁকতে হবে। কারণ তা পরে আবার বেক করা হবে। তখন শক্ত লাগবে খেতে। যদি হাতের কাছে মোজারেল্লা চিজ থাকে, তাহলে স্বাদ ভালো হবে। সাদা সস বানানোর সময় প্রথমে পেঁয়াজ হালকা সতে করে নিন। সঙ্গে একটু লবঙ্গ আর তেজপাতা দিতে পারেন। সাদা সস নামানোর আগে সামান্য জয়ফল গুঁড়ো দিন। তাহলে খেতে ভালো লাগবে।
যেভাবে বানাবেন: প্রথমে টমেটো সস তৈরি করে নিন। এবার প্যানে অলিভ অয়েল দিয়ে রসুনকুচি ছাড়ুন। তা ভেজে সুগন্ধ উঠলে ছেড়ে দিন টমেটো পিউরি। লবণ, চিনি, অরিগ্যানো, বেসিল ভালোভাবে মেশান তাতে। কিছুক্ষণ ফুটিয়ে নিন, টমেটো থেকে কাঁচাভাব চলে গেলে সেদ্ধ সবজি দিয়ে সরিয়ে রাখুন। সাদা সস তৈরির জন্য সসপ্যানে মাখন দিন। ময়দা দিয়ে নাড়াচাড়া করুন। রং বদলানোর আগে দুধ ঢেলে দিন। লবণ-চিনি মেশান। ফুটে উঠলে সস রেডি। আগে বলে দেওয়া টিপস মানলে সস খেতে আরও ভালো লাগবে।
আরও পড়ুন: খাসির মাংস দিয়ে তৈরি করুন মজাদার মাটন কষা
লাসানিয়া তৈরির জন্য একটি আভেনপ্রুফ পাত্রে প্রথমে রুটি রাখুন।তার ওপর সাদা ও টমেটো সস দিন, চিজ ভালোভাবে মেশান। এভাবে সব রুটি দিয়ে চারটি লেয়ার তৈরি করুন। শেষ লেয়ারের ওপর সাদা সস, টমেটো সস আর চিজের পরত তৈরি করুন। এবার আগে থেকে গরম করে নেওয়া ওভেনে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ১২ মিনিট সেঁকে নিলেই তৈরি ব্যাস তৈরি আপনার লাসানিয়া।
রুটি দিয়ে তৈরি করুন মজাদার লাসানিয়া শিরোনামে লেখাটির তথ্য জাগো নিউজ থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























