
ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ভুট্টাতে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণে প্রায় ১০-১৫% ফসলের ক্ষতি হয়ে থাকে। ইদানিংকালে স্পেডোপটেরা গোত্রের বিদেশী ল্যাদার আক্রমণ চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ আরোও কয়েকটি জায়গায় দেখা গেছে। যার নাম ফল আর্মি ওয়ার্ম বা স্পেডোপটেরা ফ্রুজিপারডা। ভুট্টার ফল আর্মিওয়ার্ম বা লেদাপোকা দমনে করণীয় সম্পর্কে জানব:-
চুয়াডাঙ্গায় ভুট্টাক্ষেতগুলো ‘ফল আর্মি ওয়ার্ম’ নামের এক ধরনের পোকা দ্বারা আক্রান্ত হয়। কৃষকেরা অপরিচিত পোকার দ্বারা ভুট্টাক্ষেত নষ্ট হওয়ার কথা জানালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্লান্ট প্রটেকশন উইং জানায়, এই পোকার নাম।
এরপর ২০১৮ সালের আগস্টে ‘ফল আর্মি ওয়ার্ম’ এর ব্যাপারে সেই সময়ে সারা দেশে সতর্কবার্তা জারি করে কৃষি সম্প্রসারণ অধিদফতর। চুয়াডাঙ্গার সদর উপজেলাসহ সীমান্তবর্তী দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ভুট্টাক্ষেতে ‘ফল আর্মি ওয়ার্ম’-এর অস্তিত্ব প্রথম ধরা পড়ে। জানা গেছে, দেরিতে চাষ করা ভুট্টাক্ষেতে এ পোকার আক্রমণ বেশি হয়।
ভুট্টার ফল আর্মিওয়ার্ম বা লেদাপোকা দমনে করণীয়:
১. প্রাথমিক অবস্থায় পোকাটির অবস্থান শনাক্ত করা এবং সেই সাথে তাদের নিয়ন্ত্রণ করার জন্য ফল আর্মিওয়ার্ম পোকার ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে ভুট্টা বা অন্যান্য পোষক ফসলের জমিতে বিঘাপ্রতি ৫-৬টি ফাঁদ পাততে হবে। সেইসাথে সার্বক্ষণিক পরিদর্শন করতে হবে।
২. আক্রান্ত গাছ হতে ডিম বা সদ্য প্রস্ফুটিত দলাবদ্ধ চিহ্নিত করে পিষে মেরে ফেলতে হবে অথবা কমপক্ষে এক ফুট পরিমাণ গর্ত করে পুতে ফেলতে হবে।
৩. যদি এ পোকা দমনে রাসায়নিক কীটনাশক তেমন কার্যকরী নয় তবুও স্পেনোসেড (ট্রেসার ৪৫ এসসি প্রতি লিটার পানিতে ০.৪ মিলিমিটার হারে।অথবা থাইমিথাকসাম ২০% বা কোরানট্রানিপল ২০% (ভিরতাকো ৪০ ডব্লিউজি প্রতি লিটার পানিতে ৬ লিটার হারে।
৪. অথবা, ক্লোরপাইরিপস + সাইপারমোথ্রিন (নাইট্রো ৫০৫ ইসি প্রতি লিটার পানিতে ১ মিলি হারে) আক্রান্ত গাছ এবং পার্শ্ববর্তী অঞ্চলে স্প্রে করা যেতে পারে।
ভুট্টার ফল আর্মিওয়ার্ম বা লেদাপোকা দমনে করণীয় শিরোনামে সংবাদের তথ্য কৃষি তথ্য সার্ভিস রাজশাহী থেকে নেওয়া হয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























