
আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আবারো দেশে তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই শৈত্য প্রবাহ ১৬টি অঞ্চল থেকে আরো বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ রোববার (৩১ জানুয়ারি ২০২১) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া দফতর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
২৪ ঘন্টার তাপমাত্র্রায় বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের রাতের তাপামাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ও টেকনাফে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
শৈত্য প্রবাহ: কুড়িগ্রাম ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ এবং ময়মনসিংহ, রংপুর, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারিপুর, গোপালগঞ্জ, নিকলি, শী্রমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (০৫-১০) কি.মি.।
সিনপটিক অবস্থা: উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রোববার (৩১ জানুয়ারি, ২০২১) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৮৫%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪০ মিনিটে। আগামী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবারো দেশে ১৬ অঞ্চলে শৈত্য প্রবাহ শুরু সংবাদটির তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে। পাঠক প্রতিদিনের আবহাওয়া এর সংবাদের আপডেট পেতে এগ্রিকেয়ার২৪.কম এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। আমরা প্রতিদিন দেশের আবহাওয়া পরিস্থিতি তুলে থাকি।
এছাড়া আপনাদের এলাকার আবহাওয়া পরিস্থিতি বা সংবাদ বা ছবি পাঠাতে পারেন আমাদের। আমরা তা সংবাদ আকারে তুলে ধরবো। দেশের সর্ববৃহৎ কৃষিভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম কৃষির সব সংবাদ জানতে সঙ্গেই থাকুন।
এগ্রিকেয়ার/এমএইচ
























