নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) সাময়িক দায়িত্ব গ্রহণ করলেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা.শেখ আজিজুর রহমান।

এর আগে গত ১ এপ্রিল তাকে মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার উপসচিব এ জেড এম নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ দেয়া না পর্যন্ত বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: শেখ আজিজুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব)-এর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি হওয়ায় ডা.শেখ আজিজুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 এগ্রিকেয়ার/এমএইচ