নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: গতকাল ৯২ হাজার লিটার তেল উদ্ধারের পর রাজশাহী নগরীতে আজও অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

বুধবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, বর্তমান দেশে ভোজ্য তেল নিয়ে গোডাউনে মজুদ রেখে তেলের দাম বাড়ানো ও কৃত্রিম সংকট দেখায় সারাদেশ ব্যাপি অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পড়তে পারেন: রাজশাহীতে ১ কোটি ২২ লাখ টাকার তেল উদ্ধার

এরই অংশ হিসেবে বুধবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিকে অভিযার চালিয়ে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করে।

অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে মজিবুর স্টোরের মার্লিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, আগে হতেই আমাদের কাছে তথ্য ছিলো মজিবুর স্টোরে ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে । প্রথমে তারা তেল রাখায় বিষয়টি অস্বীকার করছিলো পরে আমরা গোডাউনে গেলে তেল পাই। এজন্য মজিবুর স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।

 

এগ্রিকেয়ার/এমএইচ