
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপ প্রবাহ চলবে গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেণী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে। এসব এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
পড়তে পারেন: খাদ্যের দাম বাড়ায় প্রাণিসম্পদ অফিস ঘেরাও
গত ২৪ ঘন্টায় খুলনা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কুতুবদিয়া ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাইজদীকোর্ট ৭৮ মিলিমিটার।
আগামী পাঁচদিনের আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ/দক্ষিণ পশ্চিম থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি.মি. যা অস্থায়ীভাবে ৩০-৪০ কিলোমিটার বেগে বাড়তে পারে।
সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৭ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১২ মিনিটে আর সূর্যাস্ত ৬টা ৩৯ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























