
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল ভোর থেকেই দেশের দুই বিভাগে কুয়াশা পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।
আজ রোববার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, আগামীকাল দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে তিনি বলেন, এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে । এছাড়া সারাদেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আবহাওয়া দপ্তরের সর্বশেষ প্রকাশিত ২৪ ঘন্টার বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। সমুদ্রবন্দরসমূহে কোন সতর্ক সংকেত নেই। সারাদেশের আবহাওয়া প্রধানত:শুষ্ক থাকতে পারে ।
এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:
জানুন (মধ্য অক্টোবর-মধ্য নভেম্বর) যেসব ফসল চাষ করবেন
জেনে নিন শীতকালে সদ্যজাত বাছুরের যত্ন ও পরিচর্যা
শীতকালে মাছের খাবার, অক্সিজেন ও প্রয়োজনীয় যত্ন জানুন
শীতকালে মুরগির বাচ্চা মারা যাবার কারণ ও প্রতিকার
আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৭২ ঘন্টা (৩ দিন) তাপমাত্রা বাড়তে পারে। গত ২৪ ঘন্টায় দেশে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























