ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আখের মারাত্মক রোগ যা পাতার মধ্যশিরায় লাল দাগের সৃষ্টি হয় এ অবস্থায় একে মধ্যশিরার লাল পচা বা রেড রট বলে। এই রোগ হলে চাষিরা আখ চাষে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হন। এ রোগ হলে করণীয় কি চাষিদের জানা উচিত।

সর্বপ্রথম পত্রফলকে ছোপ লাল দাগ দেখা যায় তখন রেড রট বলা হয়। আক্রান্ত আখ লম্বালম্বি চিড়লে কান্ডের অভ্যন্তরে লম্বালম্বি লাল দাগ দেখা যায় এবং দাগের মাঝে মাঝে আড়াআড়িভাবে সাদা দাগ দৃশ্যমান হয়।

একনজরে লক্ষণগুলো দেখে নিই:
১। পাতার মধ্যশিরায় লাল দাগের সৃষ্টি হয় এ অবস্থায় একে মধ্যশিরার রেড রট বলে ।

২। পত্রফলকে ছোপ লাল দাগ দেখা যায় তখন একে ল্যামিনা রেড রট বলা হয় ।

৩। পরিপক্ক বয়সে আক্রমণে ৩য় বা ৪র্থ পাতা প্রথমে হলুদাভ রং ধারণ করে ।

৪। পরবর্তীতে অন্যান্য পাতাও হলদে হয়ে শুকিয়ে যায় ।

পড়তে পারেন: ১৫ হাজার খরচে ১ লাখ ২০ হাজার টাকার আখ বিক্রি

৫। আক্রান্ত ইক্ষু লম্বালম্বি চিড়লে কান্ডের অভ্যন্তরে লম্বালম্বি লাল দাগ দেখা যায় এবং দাগের মাঝে মাঝে আড়াআড়িভাবে সাদা দাগ দৃশ্যমান হয় । এই দাগই এ রোগের বৈশিষ্ট্য সুচক চিহ্ন । আক্রান্ত গাছ থেকে এক ধরনের মদের ন্যায় গন্ধ বের হয় ।

৬। পরবর্তীতে আক্রান্ত আখ অভ্যন্তরে ফাঁপা হয় ।

৭। লাল পচা রোগা্ক্রান্ত আখ কিছু দিনের মধ্যে মারা যায় ও শুকিয়ে যায় ।

ব্যবস্থাপনাঃ
১। রোগাক্রান্ত গাছ দেখা গেলে তুলে মাটিতে পুতে অথবা পুড়িয়ে ফেলতে হবে । ২। জমিতে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা নিতে হবে ।

পড়তে পারেন: চাঁপাইনবাবগঞ্জে লাল জাতের আখ চাষে বাবুর বাজিমাত

সাবধানতাঃ
১। রোগাক্রান্ত জমিতে মুড়ি ইক্ষুর চাষ বন্ধ করতে হবে।

করনীয়ঃ
১। রোগমুক্ত অনূমোদিত বীজ ব্যবহার করতে হবে।

২। আগাম চাষ করা আগাম চাষ অনুসরণ করা ।

৩। ৫৪ সেঃ তাপমাত্রায় আর্দ্র গরম বাতাসে ৪ ঘন্টাকাল বীজ শোধন করে লাগাতে হবে ।

৪। আখ কাটার পর পরিত্যক্ত অংশ ঐ জমিতেই পুড়িয়ে ফেলতে হবে ।

পড়তে পারেন: আখের জমিতে সমন্বিত ইঁদুর দমন ব্যবস্থাপনা

আখের মারাত্মক লাল পঁচা রোগ দেখা দিলে যা করবেন লেখাটি নেওয়া হয়েছে ফসলের বালাই ব্যবস্থাপনা বই থেকে। লিখেছেন মোঃ হাসানুর রহমান, দ্বিতীয় সংস্করণ, জানুয়ারী ২০১৩ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)।

এগ্রিকেয়ার/এমএইচ