আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২০) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসোগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুন: দেশের যেসব স্থানে হতে পারে ঝড়বৃষ্টি 

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে ঢাকায় বাতাসের গতি ছিলো ঘণ্টায় ০৮ থেকে ১২ কি.মি।  এছাড়া আজ সন্ধ্যা ৬ টায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬৩ %। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৫টা ১৩ মিনিটে। পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

এগ্রিকেয়ার / এমবি