
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসাথে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী তিনি দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খোঃ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। সেইসাথে আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।
পড়তে পারেন: বাঁধ ভেঙে তলিয়ে গেলো ৬০০ বিঘা বোরো খেত, কাঁদছেন কৃষকরা
বিজ্ঞপ্তিতে আরো জানায়, এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পড়তে পারেন: লালপুরে বাণিজ্যিকভাবে বেদেনার চাষ শুরু
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিন্ম তাপমাত্রা ০৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গল। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি ও সর্বোনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে তেঁতুলিয়া ৯ দশমিক ২ ডিগ্রি ও চুয়াডাঙ্গা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া, রাঙ্গামাটি ভোলা দিনাজপুর জেলায় ১১ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সিনটপিক অবস্থায় আবহাওয়া অফিস জানায়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পড়তে পারেন: বিকেল থেকে বৃষ্টি বিদায়, রাতেই নতুন পরিস্থিতিতে পড়বে দেশ
আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ । আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪৪ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে আর আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে।
এগ্রিকেয়ার/এমএইচ
























