
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ শুক্রবার (২৮ জানুয়ারি) আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে আগামীকাল কুয়াশায় ঢাকা থাকতে পারে কয়েক অঞ্চল।
আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর নাগাদ অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে জানান, রংপুর, রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোহর এবং কুষ্টিয়া জেলাসমুহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে চলেছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ (২৮.০১.২০২২) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.১°C রেকর্ড করা হয়েছে রাজারহাট, কুড়িগ্রামে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্তদেশের নদী-অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রার তথ্যে জানায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা (১-২) ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পূর্ব/ উত্তর-পূর্বদিক থেকে ঘন্টায় (০৬-১২) কিঃ মিঃ। আজ সন্ধ্যা ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৫১%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৪২ মিনিট। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৬ টা ৪১ মিনিটে। ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নএলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এগ্রিকেয়ার/এমএইচ
























