কৃষি আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম : আজ (১৭ আগস্ট) সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের একাধিক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। আগামীকাল ১৮ আগস্ট মঙ্গলবার দেশের কয়েকটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া পূর্বাভাস: রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল চট্রগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা, বিভাগের দু’এক জায়গায়  মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

তাপমাত্রা: সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকার পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) : বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা হ্রাস পেতে পারে।

সিনপটিক অবস্থা: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙোপসাগরে অবস্থান করছে।