
নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশের কয়েক অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থেকে কমিয়ে রংপুরের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো: শাহীনুল ইসলাম আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
সিনটপিক মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ডিমলা ৬৮ মিলিমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।
পড়তে পারেন: সক্রিয় হচ্ছে সিন্ডিকেট, ধানের মণে উধাও ২৫০ টাকা
পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হয়ে বৃষ্টি প্রবনতা বাড়তে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ৩৪ দশমিক ১ এবং সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইশ্বরদী ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ০৭ মিনিট।
ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৪ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলা ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এগ্রিকেয়ার/এমএইচ
























