নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আজ দেশের ৫ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণপূর্বদিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টায়।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ডিমলা ৭৭ মিলিমিটার। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

সিনটপিক মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পড়তে পারেন: সক্রিয় হচ্ছে সিন্ডিকেট, ধানের মণে উধাও ২৫০ টাকা

পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। বর্ধিত ৩ (তিন) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হয়ে বৃষ্টি প্রবনতা বাড়তে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৫ দশমিক ৩ এবং সর্বোনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইশ্বরদী ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ৪৪ মিনিটে। দেশের সর্বো্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলা ৩৫ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এগ্রিকেয়ার/এমএইচ