
ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ গোলাম মওলা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহিৃ রাজিউন)।
আরও পড়ুন: করোনায় প্রতি ১৫ সেকেন্ডে একজন মানুষের মৃত্যু
বুধবার সকালে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।টিএমএসএস হাসপাতালের মুখপাত্র আবদুর রহিম বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএসস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোলাম মওলা।
আরও পড়ুন:বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল তিন কোটি ৩৮ লাখ
জেলার ধুনট উপজেলার কৃষি কর্মকর্তা মসিদুল ইসলাম জানান, বগুড়া অঞ্চলে কৃষিবিদদের সকল কর্মকাণ্ডে গোলাম মওলা ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক এবং সফল বৈজ্ঞানিক কর্মকর্তা। এ অঞ্চলে কৃষির উন্নয়নে তার অবিস্মরণীয় ভূমিকা ছিল।
করোনা আক্রান্তে বগুড়া কৃষি কর্মকর্তার মৃত্যু শিরোনামে সংবাদের তথ্য সমকাল থেকে সংগ্রহ করা হয়েছে।
এগ্রিকেয়ার / এমবি
























