আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: গম উৎপাদনে রেকর্ড সর্বোচ্চে উন্নীত হতে যাচ্ছে রাশিয়া। শুধু গম নয়, খাদ্যশস্যের উৎপাদনে রেকর্ড হতে পারে। এতে কোটা ছাড়াই স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশটি বিপুল পরিমাণ শস্য রফতানি করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এসব তথ্য তুলে ধরেছেন।

রাশিয়া বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ। সম্প্রতি দেশটি খাদ্যশস্যে রফতানি কোটা প্রত্যাহারের কথা ভাবছে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তর্জাতিক বাজারে যেমন সরবরাহ বাড়বে, ঠিক তেমনি খাদ্যশস্যের দামও কমে আসবে বলে ধারণা বাজার বিশ্লেষকদের।

রাশিয়া সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে জুনের শেষ সময় পর্যন্ত খাদ্যশস্য রফতানিতে কোটা বেঁধে দেয়। উদ্দেশ্য স্থানীয় চাহিদা নিশ্চিত করা। তবে চলতি বছর দেশটি রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছে। প্রাক্কলিত উৎপাদন ধরা হয়েছে ১৫ কোটি টন। এর মধ্যে নয় কোটি টনই গম।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

রাশিয়ায় ৮৬ লাখ হেক্টর জমিতে গম চাষ

ভারত থেকে গম আমদানি শুরু

রেকর্ড গম উৎপাদনের সম্ভাবনা অস্ট্রেলিয়ার

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। ইউক্রেনে হামলার প্রতিক্রিয়ায় পশ্চিমাগুলো রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা আরোপ করছে। এসব নিষেধাজ্ঞার কারণে দেশটির খাদ্যশস্য রফতানি ব্যাহত হচ্ছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইন্টারফ্যাক্সকে বলেন, এবার বিপুল পরিমাণ শস্য উৎপাদন হয়েছে। ফলে রফতানির পরিমাণে কোনো রকম বিধিনিষেধ অথবা সীমা বেঁধে দেয়ার সম্ভাবনা কম।

এগ্রিকেয়ার/এমএইচ