নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: দেশ বিদেশের উদ্যোক্তা, ব্যবসায়ী, খামরিসহ নানা শ্রেণি পেশা মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা। দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়াও ফেলেছে এ মেলা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনিদিন ব্যাপী এ মেলা নানা আয়োজনে সাজানো হয়েছে। দিকনির্দেশনামূলক সেমিনার, ডেইরি, মৎস্য ও পোষা প্রাণির বিভিন্ন পণ্যের প্রদর্শন, মতবিনিময়, সাংস্কৃতিক আয়োজনে জমে ওঠেছে চতুর্থবারের এ মেলা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দুই দিনেই ২০ হাজারের বেশি দর্শনার্থী নিবন্ধন করেছেন। আজ শেষ দিনে আরও বেশি হবে। দর্শনার্থীদের উপস্থিতি উৎসবে রুপ নিয়েছে।

কেউ সেবা দিচ্ছেন কেউবা সেবা নিচ্ছেন মেলা প্রাঙ্গনে প্রবেশ করলে এমন দৃশ্য চোখে পরবে। নতুন নতুন উদ্যোক্তা খুঁজছেন তার পছন্দ মতো পণ্য, খামারিরা খুঁজছেন তাদের সমস্যা সমাধান বা আরও ভালো পদ্ধতি। ব্যবসায়িরা খুজছেন ভালো মানের গ্রাহক।

গত বৃহস্পতিবার এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এনিম্যাল হেলথ এসোসিয়েশন কোম্পানি বাংলাদেশ (আহকাব) আয়োজিত তিনদিনব্যাপী এ মেলা আজ শনিবার রাত ৮টায় শেষ হবে।

অভিজ্ঞতা বিনিময়, ডেইরি, মাছ, পোষা প্রাণি সংশ্লিষ্ট নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তির সমাহার, সচেতনতামূলক তথ্য সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার নির্দেশনা ও তথ্য, ব্যবসার সম্ভাবনাসহ নানা বিষয়ের চিত্র পাওয়া যাচ্ছে মেলায়।

‘মিল্ক ইজ নট জাস্ট ফর কিডস’ (milk is not just for kids) স্লোগান ‍নিয়ে শুরু হয়েছে এ মেলা।

আহকাব মেলার বিস্তারিত তথ্য জানতে ভিভিট করুন http://www.iedap.com/

এদিকে শুরু থেকেই এ মেলা নিয়ে সব ধরণের আপডেট তথ্য তুলে ধরছে কৃষি ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল এগ্রিকেয়ার২৪.কম। মেলার প্রতিমহুর্তের আপডেট তথ্য ও নিউজ পেতে ভিজিট করুন: www.agricare24.com অথবা লগ ইন করুন https://www.facebook.com/AgriCare24com-320632075085761/